| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৬:০৬:২৮:অপরাহ্ন  |  ৮৫৩ বার পঠিত
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার পর মারা গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলাম (৬৮)। সোমবার গভীর রাতে কোটচাঁদপুরের সিনেমা হলপাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেখ নজরুল ইসলাম কোটচাঁদপুরের সিনেমা হলপাড়ার প্রয়াত শেখ আব্দুর রশিদের ছেলে। কোটচাঁদপুরেই তার শৈশব ও শিক্ষাজীবন কাটে। আশির দশকে তরুণ বয়সে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি। সে সময় কোটচাঁদপুরে হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক ছিলেন, তাদের মধ্যে শেখ নজরুল ইসলাম ছিলেন অন্যতম।

ছোটগল্প লেখার মধ্য দিয়ে লেখালেখিতে তার হাতেখড়ি। পরবর্তীতে দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলার বাণী ও পূর্বাঞ্চলসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। সর্বশেষ দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায় সাংবাদিকতা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪