| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ১০ নারী উদ্যোক্তার মাঝে প্রণোদনা উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৬:১৭:০৭:অপরাহ্ন  |  ৬১৪ বার পঠিত
বাগেরহাটে ১০ নারী উদ্যোক্তার মাঝে প্রণোদনা উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাটে ন্যাচারাল ফুড কালার ও ডাই কালার উৎপাদনে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ নারী উদ্যোক্তার মাঝে প্রণোদনা প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কৃষি বিপণন অধিদপ্তর, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং কৃষি বিপণন অধিদপ্তরের অর্থায়নে এ উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনা প্যাকেজের আওতায় নারী উদ্যোক্তাদের স্টিম মেশিন, ইলেকট্রনিক চুলা ও ব্লেন্ডারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক  গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. মোতাহার হোসেন এবং বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার  শাহনাজ পারভীন বীথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) জনাব আব্দুস সালাম তরফদার।

এ সময় বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রণোদনা উপকরণ পেয়ে নারী উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়ায় ন্যাচারাল ফুড কালার ও ডাই কালার উৎপাদন এবং বাজারজাতকরণে তাদের কাজ আরও সহজ হবে। এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্য নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের তৈরি ন্যাচারাল কালারসহ বিভিন্ন পণ্য পরিদর্শন করেন। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, সম্ভাবনা ও বাজারজাতকরণ নিয়ে তারা কথা বলেন।

নারী উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে উদ্যোক্তা হিসেবে কাজ করার পাশাপাশি প্রশিক্ষণ ও প্রণোদনা পাওয়ায় তারা আরও উৎসাহিত হয়েছেন। কৃষি বিপণন অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪