| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পিস্তল হাতে যুবকের ভিডিও ভাইরাল, দাবি ‘খেলনা’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১১:২৬:২৯:পূর্বাহ্ন  |  ১৮৩২ বার পঠিত
কুষ্টিয়ায় পিস্তল হাতে যুবকের ভিডিও ভাইরাল, দাবি ‘খেলনা’

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পিস্তল হাতে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে থাকা পিস্তলটি আসল নয়, এটি খেলনা বলে দাবি করেছেন সানজিদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সানজিদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও ছড়িয়ে দিয়ে তাকে ও তার বাবা আব্দুল মাজেদকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওটি প্রায় এক বছর আগের এবং এতে তার হাতে থাকা পিস্তলটি খেলনা।

তিনি জানান, প্রায় এক বছর আগে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠসংলগ্ন সড়কে বসে আড্ডা দেওয়ার সময় একটি শিশুকে খেলনা পিস্তল হাতে ওই পথ দিয়ে যেতে দেখেন। খেলনা পিস্তলটি দেখতে সুন্দর লাগায় তিনি শিশুটির কাছ থেকে সেটি নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে দেখছিলেন। এ সময় কেউ একজন ভিডিওটি ধারণ করে রাখেন বলে দাবি করেন তিনি।

সানজিদ অভিযোগ করে বলেন, তার বাবা আব্দুল মাজেদ যুবদলের নেতা। শিগগিরই কুষ্টিয়া যুবদলের কমিটি ঘোষণা হতে পারে। এ কারণে তাদের পরিবার ও বাবাকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে প্রায় এক বছর আগের খেলনা পিস্তলের ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪