নড়াইল প্রতিনিধি: নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের শরীর ছিন্নভিন্ন হয়ে মাথা, হাত ও দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ