| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৫:৪৯:৩০:অপরাহ্ন  |  ৩০৬ বার পঠিত
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

ফুটবলের মহানায়ক চলে যাওয়ার পর আলবিসেলেস্তেদের দায়িত্ব কার কাঁধে উঠছে—তা নিয়ে ছিল জোর আলোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২৮ বছর বয়সী এই শক্তপোক্ত সেন্ট্রাল ডিফেন্ডারের ওপর স্কালোনির এই আস্থা অবশ্য কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৈশ্বিক আসরের বহু মাস আগেই এ পরিকল্পনা কষে রেখেছিল আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ।

মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের মূল স্তম্ভ রোমেরোর হাতেই যে আর্মব্যান্ড শোভা পাবে, তা একপ্রকার নির্ধারিতই ছিল।

বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি যাত্রার অন্যতম রূপকার। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য।

অধিনায়ক হিসেবে নতুন এক ফুটবল চক্র শুরু করতে যাচ্ছেন রোমেরো।

মাঠের নেতৃত্বের এই মিশনে তার সহযোগী ও সহ-অধিনায়ক হিসেবে পাশে পাচ্ছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী সতীর্থদের। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪