রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী তাদের দলের লোগো থেকে ‘আকিমুদ্দীন’ কথাটি বাদ দিয়েছে। এর ফলে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর থাকছে না। এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা যায় না।
তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।
চরমোনাই পীর প্রশ্ন রেখে বলেন, জামায়াত বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়, তাহলে এত তেল, গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?
রিপোর্টার্স২৪/ঝুম