| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ২১:৪৬:৫৩:অপরাহ্ন  |  ৩৯০ বার পঠিত
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি: ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশিরা এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যান। সেখানে যাওয়ার পর ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন তারা। সাজা শেষে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে বেসরকারি শেল্টার হোমে তাদের রাখা হয়।

পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হলে বৃহস্পতিবার তারা দেশে ফেরেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আশিক শিকদার (২৭), তাজুল ইসলাম (২৯), জীবন মিয়া (২৯), সুজন মিয়া (২৪), জাকির মন্ডল (২৫), নাজির গাজী (৩১), উজ্জল হোসেন (৩৬), সাকিব (২৮), কামরুজ্জামান কাজল (৩৪), ইব্রাহিম আলী (৩২), মাসুদ মিয়া (২৪), পলিন গাইনি (৩২), রহিম (২৩), রুহুল ইসলাম (৩২), জালাল উদ্দিন (২৫), ইসমাইল (৩১), মাহরুপ বিল্লাহ সর্দার (৩১), ইসমাইল হোসেন (২১), জীবন মোল্যা (৩২), সান্টু আলী (৩২), নাঈম সরকার (২৩), তহমিনা (২৬), মোছা. মরিয়ম (২৫), রাতুল খান (২৪), আবু ইউসুপ (২৭), আনোয়ার (৩০), রফিজ (২৬), শহিদ প্রামাণিক (৩২), সুরাইয়া আক্তার (২৪), ইসমাইল হোসেন (৩২), আসাদ উজ্জামান (৩১), ইয়াছিন মিয়া (২৫), ইকবাল হোসেন (২৩), শরিফুল ইসলাম (৩২), দিলীপ রানা (২৫), শাহীন মোল্যা (৩৪), মাসুম বিল্লাহ সুমন (৩২), ইমরান হোসেন (৩৪) ও জেসান সরদার (৩২)।

তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতে যান। পরে দেশটির পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। সাজা শেষে তাদের তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্পের বেসরকারি শেল্টার হোমে রাখা হয়। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে।

তিনি আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার—এই তিনটি এনজিও সংস্থা তাদের নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

ফেরত আসাদের গ্রহণকারী যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। সেখানে পরিবারের সঙ্গে যোগাযোগের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪