| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ৩৫ ঘণ্টা পর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৫:০২:২৭:অপরাহ্ন  |  ৯৪১২৩ বার পঠিত
পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার ৩৫ ঘণ্টা পর

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে একটি পিকনিকের নৌকা তীব্র স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একটি পিলারে ধাক্কা খায়। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে নৌকাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়।

এ ঘটনায় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন। পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন। প্রায় ৩৫ ঘণ্টা পর রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪