| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, চালক আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ২১:০৭:৪৮:অপরাহ্ন  |  ৭৫৩৫ বার পঠিত
মুজিবনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, চালক আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জান্নাতি খাতুন নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে মহাজনপুর এলাকার মহসিন মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি মহাজনপুর গ্রামের কারিগর পাড়ার শিল্টনের মেয়ে এবং স্থানীয় মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বিকেলে জান্নাতির বাবা শিলটন আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন। জান্নাতিও তার বাবার পেছনে পেছনে হাঁটছিল। এসময় মহসিন মার্কেটের কাছাকাছি পৌঁছালে সদরপুকুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক সামনে থাকা একটি ট্রলিকে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকটি শিশু জান্নাতিকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইজিবাইকটি জব্দ করে এবং চালককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক জব্দসহ চালককে হেফাজতে নিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪