| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১৩:৫০:৩৬:অপরাহ্ন  |  ১৭৮১ বার পঠিত
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে মেহেরপুর জেলা আ.লীগের সম্পাদক আটক

মেহেরপুর প্রতিনিধি: দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা সমন্বিত চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, এম. এ. খালেক বৈধ মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে মেহেরপুরে তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে দেয়। পরে যাচাই-বাছাই শেষে তাঁকে চেকপোস্টেই পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক এম. এ. খালেককে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে দর্শনা থেকে মেহেরপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪