| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খোকসা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধণা প্রদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১৯:৩৯:১৮:অপরাহ্ন  |  ১২১৯ বার পঠিত
খোকসা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধণা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনায় উৎসাহদানের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত আট কৃতী শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেটেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান হিসেবে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানুরাগী মো. রিপন হোসেন।এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এমন অনু্ষ্ঠানের আয়োজনে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪