| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার মিরপুরে শিশু মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ১৬:২৯:৩৬:অপরাহ্ন  |  ২২৯ বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে শিশু মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।এ ঘটনায় দুই চিকিৎসক আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের পুকুরের পানিতে পড়ে যায়  এক শিশু। খবর পেয়ে শিশুটিকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।নিহত শিশুর নাম রাফি (৩)। সে ওই গ্রামের সাব্বির হোসেনের ছেলে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। 

এক পর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামে দুই চিকিৎসক আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে মিরপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে রাফির মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেছেন তারা।

হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের প্রিয়জন হারানোর বেদনা আমরা সহানুভূতির সঙ্গে দেখি। তবে হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪