| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ২০:৫৪:৫৩:অপরাহ্ন  |  ৩১২ বার পঠিত
কুষ্টিয়ার গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘ চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদের ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ নেয়।হাজার হাজার মানুষ নদীর দুপাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।শুক্রবার দুপুরের পর মাঝিমল্লাদের হেইও রে হেইও বোল আর দাঁড়ের লাগা পানির ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদের দুই পাড়।

এর আগে ২০২২ সালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘ বিরতির পর আবারও এই নৌকা বাইচের আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। তারা দল বেঁধে ভিড় করেছেন নদীর দুই পাড়ে। এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝি মাল্লারাও।আয়োজকরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতেই তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আগামী রোববার (২০ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতার। অংশগ্রহণকারীরা পুরস্কার হিসেবে পাবেন মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।

আয়োজক কমিটির সভাপতি ইমরান হোসেন ইউনুস এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ায়-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিশেষ অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪