| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু'র উদ্যোগে ল্যাব আধুনিকায়নে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৫:৫৪:১৬:অপরাহ্ন  |  ৩১০ বার পঠিত
চাকসু'র উদ্যোগে ল্যাব আধুনিকায়নে  ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ

 চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ল্যাবরেটরির মানোন্নয়ন ও আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

এ উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির (এফসি) মাধ্যমে ২১টি বিভাগকে ল্যাব উন্নয়নের জন্য মোট ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চাকসুর প্রথম কার্যনির্বাহী সভা থেকেই বিভিন্ন বিভাগের ল্যাব উন্নয়নের বিষয়টি এজেন্ডাভুক্ত করে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। ল্যাবগুলোর প্রয়োজনীয়তা নির্ধারণে বিভাগগুলোর কাছ থেকে বাজেট চেয়ে আবেদন নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট বিভাগগুলোর চাহিদা ও প্রয়োজন যাচাই করে ২১টি বিভাগে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দের ক্ষেত্রে সব বিভাগকে সমপরিমাণ অর্থ দেওয়া হয়নি। বিভাগের প্রয়োজন অনুযায়ী কাউকে পাঁচ লাখ, কাউকে ১০ লাখ টাকা বা চাহিদা অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

চাকসুর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনের সময় থেকে আমরা বলেছিলাম, আমাদের যে বিজ্ঞানের ল্যাবগুলো আছে, সেগুলোতে অনেক সময় অভিযোগ থাকতো যে ল্যাবের জন্য বরাদ্দ হয় না। এই প্রশাসনের আমলেও আমরা প্রথম থেকে এই জিনিসগুলো যাতে করা হয়, স্যারদেরকে বারবার তাগিদ দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমি একটা সার্ভেও করেছিলাম। সেটা সার্ভে কপি আমি স্যারকে দিয়েছি যে আমাদের বিজ্ঞানের ল্যাবগুলো যাতে এইগুলোর মান উন্নয়নের জন্য বরাদ্দ বাজেট দেওয়া হয়।’

ল্যাব উন্নয়নের জন্য বিভাগগুলোর চাহিদার ভিত্তিতে আবেদন পাওয়ার পর প্রয়োজনীয়তা যাচাই করে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট বিভাগগুলোর ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সুবিধা উন্নয়নের সুযোগ তৈরি হবে।

এদিকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ল্যাব উন্নয়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিভাগের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে পরবর্তী ধাপে এ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪