| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুখে বিষ ঢেলে শিশুকে হত্যার চেষ্টা, মা আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১৮:৫৪:২০:অপরাহ্ন  |  ৪৭৩ বার পঠিত
মুখে বিষ ঢেলে শিশুকে হত্যার চেষ্টা, মা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১মাস বয়সী আনিকা খাতুন নামের এক শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শিশুটির মা সোনিয়া খাতুনের(৩০) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।  

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৃগমারী গ্রামে ঈদগাঁহ পাড়ায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আলামিন (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু'জন লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন।পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘুমন্ত শিশু আনিকা খাতুনের মুখে ঘরে থাকা আগাছানাশক বিষ ঢেলে দেন সোনিয়া খাতুন। ঘটনাটি শিশুটির দাদী দেখতে পেয়ে বাঁধা দিতে গেলে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।

পরে বাড়ির অন্যান্য সদস্যরা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।এসময় তিনি বলেন, আপন মা কতৃক সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িত সন্দেহে সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪