| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৬:০৩:০৭:অপরাহ্ন  |  ২৬৩ বার পঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশে একটি মাছের আবাদি খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা ভেড়ামারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ সহ বিস্তারিত তথ্য জানতে লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোটার্স২৪/আরাফাত


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪