স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মালয়েশিয়া। বিপরীতে বাংলাদেশের খেলায় ছিল ছন্দ ও সমন্বয়ের ঘাটতি। ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে গোলের চেষ্টা করে মালয়েশিয়া। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দ্রুত প্রতিক্রিয়ায় বলটি বাইরে পাঠিয়ে দেন।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন
এরপর ধারাবাহিক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে মালয়েশিয়া। রক্ষণভাগের খেলোয়াড়দের প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই বেশি সময় ব্যয় করতে হচ্ছিল। ১৮তম মিনিটে সেই চাপের ফল পায় মালয়েশিয়া।
মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী আরিফ আইয়ান। তাকে আটকানোর চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। কিন্তু শেষ পর্যন্ত আরিফকে থামানো যায়নি। গোলরক্ষক শ্রাবণকেও পরাস্ত করে বল জালে পাঠিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম