| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২৩:০২:৪০:অপরাহ্ন  |  ৩০৪ বার পঠিত
নড়াইলে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পরিত্যক্ত পুকুরের  পাড় থেকে ওসমান গনি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে সদর উপজেলার দলজিৎপুর এলাকার একটি পরিত্যক্ত পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি মুখ থুবড়ে পুকুর পাড়ে পড়ে ছিলো। পরে স্থানীয় ও স্বজনরা মরদেহটির পরিচয় শনাক্ত করেন। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারন ও তিনি কি কারনে সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪