| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিরলেন জামাল, একাদশে আরো ৩ পরিবর্তন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৫:২৭:৪২:অপরাহ্ন  |  ৭২৪৪ বার পঠিত
ফিরলেন জামাল, একাদশে আরো ৩ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। সেই হতাশা ভুলে আজ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন হামজা চৌধুরী-শমিত সোমরা।

সেই লক্ষ্যে আজ সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অনেক দিন পর একাদশে ফিরেছেন জামাল ভূঁইয়া। নিয়মিত অধিনায়কের সঙ্গে ফিরেছেন জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। 

মালয়েশিয়ার বিপক্ষে খেলা শাকিল আহাদ তপু, সোহেল রানা সিনিয়র, ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলামরা বাদ পড়েছেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত ৪ বার দেখা হয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুরের। একবারও জয় পায়নি বাংলাদেশ। ৩ হারের বিপরীতে একটি ড্র হয়েছে।

বাংলাদেশের একাদশ : 

গোলরক্ষক : মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার : সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ।

মিডফিল্ডার : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত সোম।

ফরোয়ার্ড : শুকি ইতোফুসা, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪