| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবলে সবই সম্ভব: জামাল ভূঁইয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ২৩:৪৪:৫৪:অপরাহ্ন  |  ৫৩৫ বার পঠিত
ফুটবলে সবই সম্ভব: জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: মাঠে প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়া যে বেশ শক্তিশালী, সেটা ভালো করেই জানা আছে বাংলাদেশ দলের। শক্তির বিচারে কিংবা সাম্প্রতিক ফর্মে বেশ এগিয়েই থাকবে তারা। তবে ফুটবল তো আর শুধু কাগজে-কলমে খেলা হয় না, আসল লড়াইটা হয় মাঠের সবুজ গালিচায়। আর সেখানেই শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার ছক কষছে বাংলাদেশ।

প্রতিপক্ষ যতই দাপট দেখিয়ে খেলুক না কেন, বাংলাদেশেরও রয়েছে নিজস্ব পরিকল্পনা। অন্তত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কথায় তেমনই আত্মবিশ্বাসের আভাস মিলছে।

আজ প্রতিপক্ষ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে জামাল বলেন, এটা ঠিক যে ইন্দোনেশিয়া ম্যাচে অনেক ডমিনেট করবে। তবে আমাদেরও কিছু প্ল্যান আছে। কোচ আজ আমাদের সাথে বসে ঠিক করবেন মাঠে আমরা আসলে কী কী করতে পারি।

ইন্দোনেশিয়ার আক্রমণভাগ নিয়ে বাংলাদেশ দল যে আলাদাভাবে কাজ করছে, সেটিও নিশ্চিত করেছেন অধিনায়ক। বিশেষ করে প্রতিপক্ষের স্ট্রাইকারদের নিয়ে সতর্ক তিনি। 

জামাল বলেন, 'আমরা ওদের সেট পিসগুলো দেখেছি। ওদের দুজন বেশ ভালো মানের স্ট্রাইকার আছে। মূলত ওদের শক্তির জায়গা আর দুর্বলতা কোথায়, দলের ভেতর আমরা বেশিরভাগ সময় এগুলো নিয়েই আলোচনা করছি। কালকের ম্যাচে আমাদের অবশ্যই আরও বেশি সতর্ক থাকতে হবে।'

ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো ফলাফলের সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নের জবাবে বেশ আশাবাদী শোনাল বাংলাদেশ অধিনায়ককে। সমর্থকদের ভালো কিছু উপহার দেওয়ার তাড়না থেকেই তিনি বলেন, 'ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা আশা করছি একটা ভালো পারফরম্যান্স করতে পারব। ইনশাআল্লাহ কে জানে, আমরা জিততেও পারি! আর যদি ড্র-ও করি, সেটাও ভালো একটা ফল হবে। আমরা দর্শকদের একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। তাদের প্রতি তো আমাদের একটা দায়বদ্ধতা আছে।'

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিবেশী দেশগুলোর পারফরম্যান্সও অনুপ্রেরণা জোগানোর মতো। পানামার মতো দলের বিপক্ষে ভারতের ড্র কিংবা ২-০ গোলে পিছিয়ে থেকেও পাকিস্তানের দুর্দান্ত প্রত্যাবর্তনের বিষয়গুলো উঠে আসে জামালের কথায়। তবে অন্য দলের দিকে না তাকিয়ে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিতে চান এই মিডফিল্ডার।

জামাল বলেন, ভারত পানামার সাথে ড্র করেছে, যা অবশ্যই খুব ভালো একটা ফল। আবার গতকাল দেখলাম পাকিস্তান ২-০ গোলে পিছিয়ে থেকেও কামব্যাক করেছে, এটাও ওদের জন্য দারুণ। তবে আমাদের আসলে নিজেদের দিকেই ফোকাস করতে হবে। অন্য দলের দিকে তাকিয়ে লাভ নেই। যেখানে আমাদের উন্নতি করা দরকার, আমরা শুধু সেখানেই মনোযোগ দেব। ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি জমজমাট লড়াইয়ের প্রস্তুতিই নিচ্ছে বাংলাদেশ দল। মাঠে নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের মুখে হাসি ফোটাতে মুখিয়ে আছেন জামাল ভূঁইয়ারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪