| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরের ভৈরব নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৩:৩৫:৫৮:অপরাহ্ন  |  ৮৭ বার পঠিত
অভয়নগরের ভৈরব নদে নিখোঁজ  শিশুর মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুনায়েদের (৫) মরদেহ ২১ ঘণ্টা পর  উদ্ধার করেছে স্থানীয়রা । বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১ টার দিকে দক্ষিণ দেয়াপাড়া এলাকায় কামরুলের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ  পানিতে ডুবে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা তল্লাশি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। শিশুটিকে উদ্ধারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনার একটি ডুবুরি দল। 

বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

নওয়াপাড়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রনজিত সেন বলেন, গতকাল নিখোঁজ হওয়া শিশুর মরদেহ আজ ভৈরব ব্রিজের পাশে ড্রেজারে আটকে থাকা অবস্থায়  উদ্ধার হয়েছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪