| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানে থাকা দুইজন নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৬:৪৭:৩৪:অপরাহ্ন  |  ১০২ বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যানে থাকা দুইজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুরে যাত্রীবাহী একটি বাস পাখিভ্যানে ধাক্কা দিলে ভ্যানে থাকা নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরো এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পাখিভ্যানচালক কামরুল ইসলাম ও যাত্রী ভানুমতি (৫৫)।নিহত ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তিনি জামাই বাড়ি নওদা আজমপুরে বেড়াতে এসেছিলেন। আর ভ্যানচালক কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুরের আব্দুল সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পাখিভ্যানে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। এ সময় ভ্যানটির এক্সেল ভেঙে যাওয়ায় সেটি সড়কের ওপর পড়ে যায়। পেছন থেকে আসা মেহেরপুরগামী একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভানুমতি মারা যান।

এ ঘটনায় নিহত ভানুমতির সঙ্গে থাকা তার মেয়ে হাসিনা ও ভ্যানচালক গুরুতর আহত হন। খবর পেয়ে আমলা পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউতে নেয়ার কিছুক্ষণ পর ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান বলে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪