| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফকিরহাটে তিন দিন পর ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৩:০৯:২৭:অপরাহ্ন  |  ৪৭০ বার পঠিত
ফকিরহাটে তিন দিন পর ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ ঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন দিন ধরে তিনি নিজ ঘরে পড়ে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত শেখ মুজিবুর রহমান উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে শেখ মুজিবুর রহমানকে স্থানীয় একটি দোকানে চা পান করতে দেখা যায়। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। শুক্রবার সকালে তার বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কয়েক দিন ধরে ঘরের ভেতরে পড়ে থাকার কারণে মরদেহটি ফুলে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শেখ মুজিবুর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার বড় মেয়ে অভিযোগ করেছেন, তার বাবাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪