| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার দশকেও অপ্রতিদ্বন্দ্বী জেমস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৯:০৭:৪৭:অপরাহ্ন  |  ৭৮৯ বার পঠিত
চার দশকেও অপ্রতিদ্বন্দ্বী জেমস

স্টাফ রিপোর্টার: হাতে গিটার, চোখে স্বপ্ন-গানের টানে একদিন ঘর ছেড়েছিলেন ফারুক মাহফুজ আনাম। সংগীতপ্রেমীদের কাছে যিনি ‘গুরু’ জেমস। আজ ২ অক্টোবর, এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।

১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্ম জেমসের। বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই পরিবারের সঙ্গে মতবিরোধের একপর্যায়ে ঘর ছাড়েন তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থেকে শুরু হয় তার সংগীতচর্চার গুরুত্বপূর্ণ অধ্যায়।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সংগীতযাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’সহ একাধিক অ্যালবাম তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘ফিলিংস’-এর নাম বদলে রাখা হয় ‘নগর বাউল’।

একক শিল্পী হিসেবেও জেমসের রয়েছে দীর্ঘ সফল ক্যারিয়ার। ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ ও ‘কাল যমুনা’র মতো অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। ‘মা’, ‘বাংলাদেশ’, ‘পাগলা হাওয়া’সহ তার বহু গান আজও শ্রোতাপ্রিয়।

দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও জনপ্রিয়তা পান জেমস। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ভিগি ভিগি’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তার। দেশের চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য ‘দেশা: দ্য লিডার’ ও ‘সত্তা’ সিনেমায় সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

চার দশকের বেশি সময় ধরে বাংলা রকসংগীতে স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন জেমস। ভক্তদের কাছে তাই তিনি শুধু শিল্পী নন, ‘গুরু’।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪