| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের গায়িকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ১৫:১২:৩৩:অপরাহ্ন  |  ২৪৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের গায়িকা

বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ। আকস্মিক এই দুর্ঘটনায় অকালেই শেষ হয়ে গেল লেবাননের সঙ্গীত জগতে তার সম্ভাবনাময় ক্যারিয়ার।

তার মৃত্যুর খবরে পুরো লেবাননের সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার ভক্তরা সামাজিক মাধ্যমে তার বিভিন্ন কনসার্ট, গানের ক্লিপ ও টেলিভিশন অনুষ্ঠানের স্মৃতি শেয়ার করছেন।

নাদা দানদাশকে তার ভক্ত ও স্থানীয় মানুষ ‘ওরন্তেসের কন্যা’ নামে ডাকতেন।

লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক ‘ওরন্তেস নদী’র নাম থেকেই তার এই পরিচিতি। তিনি ঐতিহ্যবাহী আরবি সুর ‘তারাব’ ও আধুনিক পপ সঙ্গীতের সমন্বয়ে নিজের একটি আলাদা ধারার সঙ্গীত পরিবেশন করতেন। ২০২৪ সালের মে মাসে এলবিসি চ্যানেলের ‘আল মাসরাহ’ নামের একটি বিনোদনমূলক অনুষ্ঠানে গান গেয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। অনুষ্ঠানে তার পরিবেশিত ‘মাশওয়ার আল হায়াত’ গানটি সাধারণ শ্রোতা ও সঙ্গীতবোদ্ধাদের নজর কাড়ে।

এ ছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে নিয়মিত উপস্থিত হচ্ছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে আল জাদিদ টিভি চ্যানেলের ‘সাবাহ আল ইয়াওম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারটিই হয়ে থাকল তার জীবনের শেষ প্রধান টেলিভিশন উপস্থিতি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪