| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন: শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৯:৪৮:৩০:অপরাহ্ন  |  ২৩৪ বার পঠিত
বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন: শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান

বাগেরহাট প্রতিনিধি: “শিক্ষকের মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক”—এমন প্রত্যাশা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন'সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষা উপকরণের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪