| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ২০:২৭:৫৪:অপরাহ্ন  |  ২২১ বার পঠিত
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

‎বাগেরহাট  প্রতিনিধি: ‎সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলা বিএনপির আয়োজনে ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান আলী মাজার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক নেতা শরীফ মোস্তফা জামান লিটু, মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, আন্ত: জেলা বাস, মিনিবাস , মাইক্রোবাস  শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল, বিএনপি নেতা মিসেস মনিরা ইসলাম, বাগেরহাট 

সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪