| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ২১:০৩:৫৫:অপরাহ্ন  |  ১৯৩ বার পঠিত
পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানা এলাকাতে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখ (৩৫) এবং তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

সোমবার (৫ অক্টোবর) ভোর রাতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত এসকেন শেখ ও নয়ন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে।

এসআরবি জানায়, এসআরবি-৬ তথ্য প্রযুক্তির সহায়তায় ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করে। এ সময় তার ভাই নয়ন শেখকেও গ্রেফতার করা হয়। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেনকে গ্রেফতার করেন। খবর পেয়ে এসকেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন।

হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারী ঈদগাহের গেইটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬। আসামিদের থানায় হস্তান্তর করেছে এসআরবি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪