| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবা সহ আটক ৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৪:৫৯:৩৪:অপরাহ্ন  |  ৬৪০ বার পঠিত
মাগুরায় ৮  হাজার পিস ইয়াবা সহ  আটক ৩

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসি আইসির যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের  শাহিন হাসানের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসি আইসির যৌথ দল। এ সময় শাহিন হাসান, তার স্ত্রী সাথী খাতুন ও খালিদ হাসানকে আটক করা হয়।

অভিযানে শাহিন হাসানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়। তার স্ত্রী সাথী খাতুনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং খালিদ হাসানের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, তিনজনের কাছ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪