| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১২:৩৭:০৪:অপরাহ্ন  |  ১৪৮৭ বার পঠিত
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো নতুন সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি।

খবর আল জাজিরার। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছি।

ট্রাম্প জানান, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এখনো কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে।

পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে যেকোনো সময়েই আমরা ইরানে কোনো হামলা চালাব না।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানান, সার্বিক পরিস্থিতি ও প্রস্তাবের শর্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তেহরান তাদের সুনির্দিষ্ট জবাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪