| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরের কোটাগ্রামে সোনিয়া বেগমের নেতৃত্বে সড়ক সংস্কার সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১০:৩৬:০৭:পূর্বাহ্ন  |  ১২৫৪ বার পঠিত
অভয়নগরের কোটাগ্রামে সোনিয়া বেগমের নেতৃত্বে সড়ক সংস্কার সম্পন্ন

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোটাগ্রামে ব্যস্ততম সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।

৯ অক্টোবর (শুক্রবার) সকাল থেকে অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  সোনিয়া বেগমের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় সড়কটির সংস্কার করা হয়।  সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন চলাচলের অনুপযোগি হয়ে ছিলো। সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরেছে। 

সোনিয়া বেগম বলেন,  এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিলো। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সকলের সহায়তায় এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।

এলাকার বাসিন্দা মুনসুর বলেন,  সোনিয়ার উদ্যোগে  সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪