| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৯:০৬:৪৭:অপরাহ্ন  |  ৮২৮ বার পঠিত
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট শহরের ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দিঘি দখলমুক্ত করার দাবি জানালে তাঁদের চুরির অপবাদ দেওয়া হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় আওয়ামী লীগ নেতা আলামিন শেখ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখলে থাকা উচিত নয়। কড়ে দিঘির দখলসংক্রান্ত অভিযোগ তদন্ত করে দিঘিটি দখলমুক্ত করা এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শেখ ফজলু, নূর মোহাম্মদ ছোট, মোহিত মোল্লা, অপু মোল্লা, বাবু শেখ, কাদের শেখ, জে শেখ জাহিদ, জালাল সরদার, তারিখ শেখ, আফজাল শেখ, মিজান মোল্লা, মিজান শেখ, মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম, মো. আব্দুল্লাহ ও রবিউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দিঘি দখল ও হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪