| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ক‍্যামেরুন আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ২৩:৩৩:০৯:অপরাহ্ন  |  ৫২২ বার পঠিত
মেহেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ক‍্যামেরুন আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম ওরফে ক্যামেরুন (৪৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের  গোরস্থানপাড়া জামে মসজিদের কছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ক্যামেরুন গো-হাট পাড়া এলাকার ছপেত খাঁ'র ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোরস্থানপাড়া জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তুসহ ক‍্যামিরুনকে আটক করা হয়।

আটক ক‍্যামিরুনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪