| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১২:৪৩:৩৫:অপরাহ্ন  |  ৮০ বার পঠিত
র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

স্পোর্টস ডেস্ক: সাংহাই মাস্টার্সে সোমবার অঘটনের শিকার হয়েছেন কার্লোস আলকারাজ। তৃতীয় রাউন্ডে হেরে গেছেন তিনি। তাতে করে পুরুষদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছেন আলেক্সান্দার জভেরেভ।

২৯ বছর বয়সী জার্মান তারকা বর্তমানের বিশ্বের দুই নম্বর র‌্যাঙ্কিংধারী। আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থান নিশ্চিত করবেন তিনি। গত জুনে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতেন। তারপর সেপ্টেম্বরে ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হন জভেরেভ।

এটিপি ট্যুর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘প্যারিস ও নিউইয়র্কে জিতে আমার মৌসুম চমৎকার কেটেছে। জানতে পেরেছি আমি এই বছর শীর্ষ র‌্যাঙ্কিংয়ে থেকে শেষ করব, এটা এক কথায় স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই মর্যাদা পাচ্ছেন তিনি। 

আগের দুই শীর্ষ র‌্যাঙ্কিংধারী খেলোয়াড় ছিলেন ইয়ানি সিনার ও আলকারাজ। ইনজুরির কারণে দুজনেই কয়েক মাস ধরে মাঠের বাইরে ছিলেন। বর্তমান এক নম্বর র‌্যাঙ্কিংধারী সিনার উইম্বলডনের ফাইনালের পর থেকে কোর্টে নামেননি। গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, হাঁটুর ইনজুরিতে তার মৌসুম শেষ হয়ে গেছে। গত এপ্রিল থেকে ইউএস ওপেন পর্যন্ত কব্জির ইনজুরিতে কয়েক মাস ধরে মাঠের বাইরে ছিলেন বর্তমানে তিন নম্বর র‌্যাঙ্কিংধারী আলকারাজ।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪