স্টাফ রিপোর্টার: আশুলিয়ার আলোচিত পোশাককর্মী বীথি আক্তার হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা।
গত ১৩ই আগস্ট আশুলিয়ার জামগড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় বীথি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তার স্বামী মো. মজনু রাজা।
তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকা থেকে মজনু রাজাকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি জানান, পরকীয়া ও দাম্পত্য কলহের জেরে গত ১২ই আগস্ট রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে বীথিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম