| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৬:২৭:৩৫:অপরাহ্ন  |  ১৮৯ বার পঠিত
মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের ভূমিহীনপাড়ার আসকারের আমবাগানের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রজনী মুজিবনগর উপজেলার মাঝপাড়া সোনাপুর গ্রামের রশিদুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার রশিকপুর গ্রামের রিপন হোসেনের স্ত্রী।

পরিবারের সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়ি থেকে বের হন রজনী। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাবুপুর গ্রামের একটি আমবাগানে তার ঝুলন্ত মরদেহের সন্ধান পাওয়া যায়। সেখানে রজনীর মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানায় নেওয়া হয়।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর  জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের বক্তব্য চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪