| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৭:০২:১৮:অপরাহ্ন  |  ১৮২ বার পঠিত
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি: গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর ৪  আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সত্য ও সঠিক  সাংবাদ প্রকাশ করাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ।

সভায় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের  সভাপতি মো. বদরুজ্জামানের সভাপতিত্বে,  সঞ্চালনা করেন ইবাদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও অভয়নগর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা জামায়াত ইসলামীর আমীর সহ সা. সম্পাদক গোলাম মোস্তফা , নওয়াপাড়া পৌর আমীর হাবিবুর রহমান,  শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি 

এ সময় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিকরাও  উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে। এছাড়াও তার বর্তমান দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন উন্নয়ন ও সমস্যার বিষয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল হোসেন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪