মাগুরা প্রতিনিধি: মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে মাদকদ্রব্য অভিযানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে শালিখা থানা পুলিশের এএসআই রাকিবুল গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ইং রাত ৯ টার দিকে।
এবিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, মাদক অভিযানে থানার এএসআই রাকিবুল আহত হয়েছে এবং মাদক কারবারিকে আটক করা হয়েছে অন্য আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম