| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২১:২৪:৫৪:অপরাহ্ন  |  ৭৯৯ বার পঠিত
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশের যেসব জেলায় সার সংকট তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তাঁদের দলীয় লোকজন এই সংকট তৈরি করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে তাঁরা যেসব সার ডিলার পেয়েছেন, তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল স্বৈরাচারী সরকারের আমলে।এসব ডিলারের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।তিনি অভিযোগ করে বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। তাঁরা সরকারকে বিভ্রান্ত করতে দলীয় লোকজনের মাধ্যমে এই সংকট তৈরি করে থাকতে পারেন। 

অন্যদিকে, যেসব জেলায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, সে সব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে গড়াই নদীর পাড়ে ঘোড়াইঘাট এলাকায় সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করে তা বাস্তবায়ন করা হবে।

উক্ত মতবিনিময় সভায় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহাম্মেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহাম্মেদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪