| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যথাযোগ্য মর্যাদায় 'আবাইপুর দিবস' পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৬ ইং | ২২:৪২:৫৯:অপরাহ্ন  |  ১৩৮৬ বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় 'আবাইপুর দিবস' পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আবাইপুর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ অক্টোবর বুধবার সকালে আবাইপুর শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংলগ্ন দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। 

আলোচনা সভায় শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান এ্যাড, হুমায়ন বাবর ফিরোজ, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, ওসি (তদন্ত) শাকিল আহমেদ, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সভাপতি মাসুম বাবর হিরো প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্বীকার করে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪