| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ২১:৪২:৫৮:অপরাহ্ন  |  ১৪৬৯ বার পঠিত
রাজবাড়ীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।

অভিযান সূত্রে জানা যায়, মৃগী বাজারে অবস্থিত ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪