শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) শরীয়তপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সঞ্চালনা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোল্লা।
এছাড়াও শরীয়তপুর জেলার অধীনস্থ সকল উপজেলা ও পৌরসভা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এসময় সংগঠনের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব