| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ২১:৫১:২৯:অপরাহ্ন  |  ১৩৩৫ বার পঠিত
মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম. মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি। আলোচনা সভার সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দরা।

আলোচনা শেষে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪