| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকছড়িতে ৬ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ২১:৫৮:১৮:অপরাহ্ন  |  ১২৩৯ বার পঠিত
মানিকছড়িতে ৬ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক কার্পেটিং ও যোগ্যাছোলা বাজারে দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি আবদুল ওয়াদুদ ভুঁইয়া।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৭৩০ কিলোমিটার একসত্যাপাড়া-বড়বিল সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১ দশমিক ৪৯১ কিলোমিটার যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক কার্পেটিং এবং ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট। তিনটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।

উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, তারেক রহমানের সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত জনপদে পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের ফলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রান্তিক কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারবেন। এতে কৃষকদের ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪