বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরের মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
মাটিডালী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম