| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে ২১ মামলার পলাতক আসামি মতিন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২১:১৫:৪৫:অপরাহ্ন  |  ২৩২১ বার পঠিত
দৌলতপুরে ২১ মামলার পলাতক আসামি মতিন গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ মামলার পলাতক আসামি আব্দুল মতিন (৪৫) গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে। মতিনের বিরুদ্ধে ৭টি মামলার সাজা ওয়ারেন্ট এবং ১৪টি মামলার সিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানার আসামিসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে রোবাবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পঁচামাদিয়া গ্রাম থেকে ৭ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ২১ পলাতক আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

২১ মামলার পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪