| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্ব শত্রুতার জের

নীলফামারীতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৬:০১:০৯:অপরাহ্ন  |  ৭৩৫ বার পঠিত
নীলফামারীতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা এলাকায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্তরা হলেন, ওই এলাকার নেছর আলীর পুত্র ছামাদ, আব্দুল করিম, জামিনুর ও আমিনুর।

সোমবার (২৬ অক্টোবর) সরেজমিনে জানা যায়, ভুক্তভোগী আব্দুল মান্নানের ছেলে শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা পেশিশক্তির জোরে আমাদের জমিজামা জোরপূর্বক জবরদখল ও আবাদ করে আসছে। আমরা পুকুরে মাছ চাষ করলে তারা জোর করে তা তুলে নিয়ে যায়। গতকালও পুকুরে মাছ সচল ছিল, কিন্তু আজ সকালে পাড়া-প্রতিবেশীর শোরগোল শুনে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মৃত মাছ ভেসে বেড়াচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অভিযুক্তদের আব্দুল মান্নানের পুকুর পাড় থেকে ব্যাগ ও বস্তায় করে মাছ নিয়ে যেতে দেখা গেছে।

এলাকার স্থায়ী বাসিন্দা ও সাবেক শিক্ষক আব্দুল লতিফ বলেন, "দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমাসংক্রান্ত হামলা-মামলা চলছে। তবে আজকের এই ঘটনাটি অত্যন্ত অগ্রহণযোগ্য। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।"

লক্ষ্মীচাপ ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, উভয়পক্ষের জমিসংক্রান্ত সমস্যা সমাধানে একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে। সেখানে আব্দুল মান্নানের পরিবার শালিসের সিদ্ধান্ত মেনে নিলেও ছামাদ ও আব্দুল করিমের পরিবার তা মানে না।

এদিকে জমিজমা ও হামলা-মামলার দুশ্চিন্তায় বর্তমানে স্ট্রোক করে বিছানায় কাতরাচ্ছেন ভুক্তভোগী আব্দুল মান্নান। এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪