| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, গর্ভের সন্তানও মারা গেছে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৬:০৩:৩৮:অপরাহ্ন  |  ৭০৩ বার পঠিত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, গর্ভের সন্তানও মারা গেছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় পিংকি পরিবহনের একটি দূরপাল্লার বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু, তার মা এবং মায়ের গর্ভে থাকা সাত মাসের ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির বাবা ও অটোরিকশাচালক চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে কাঁঠালবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত বছর বয়সী শিশু মনি মালির মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মা আদরি রানী, বাবা অনন্ত মালি ও অটোরিকশাচালক মোজাম্মেল গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটির মা আদরি রানীর মৃত্যু হয়। এ সময় তাঁর গর্ভে থাকা সাত মাসের ছেলে সন্তানটিও মারা যায়।

বর্তমানে নিহত শিশু মনি মালির বাবা অনন্ত মালি ও অটোরিকশাচালক মোজাম্মেল গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে  চিকিৎসাধীন রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪