| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে এলপিজির বেশি দাম ও পচা খাবার সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানের জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ২১:৫৬:৪৭:অপরাহ্ন  |  ৬৭০ বার পঠিত
চাঁদপুরে এলপিজির বেশি দাম ও পচা খাবার সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের জিটি রোড, বিপণীবাগ ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে মিজি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। 

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় সংরক্ষিত পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। 

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪