দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার আবদুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দাগনভূঞা পৌর শাখার সভাপতি নুরুল আমিন মিরাজ।
এ ছাড়া সভায় গণমাধ্যমকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদক, অপপ্রচার, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব